নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

ভালুকায় মাদক ও সমাজবিরোধী অপরাধমুক্ত মহল্লা গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

প্রিন্ট
ভালুকায় মাদক ও সমাজবিরোধী অপরাধমুক্ত মহল্লা গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
স্টাফ রিপোর্টার: পলাশ তালুকদার
মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং নিরাপদ ও পরিচ্ছন্ন মহল্লা গড়ে তোলার লক্ষ্যে একতাবদ্ধ হয়েছেন ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৌচার ভিটা এলাকার বাসিন্দারা।

এ উপলক্ষে এলাকার বিশিষ্ট সমাজসেবক কায়সার আহমেদ কাজল-এর আহ্বানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম ও সর্বস্তরের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় মাদক কেনাবেচা ও সেবন বন্ধ, সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া চুরি-ছিনতাই প্রতিরোধ এবং রাতের নিরাপত্তা জোরদারসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

আলোচনা শেষে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে

স্ট্রিট লাইট স্থাপন: রাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে স্ট্রিট লাইট স্থাপন ও নষ্ট লাইট সচল করা।

বর্জ্য ব্যবস্থাপনা: নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

মাদকমুক্ত এলাকা গঠন: মাদক সেবন, ক্রয়-বিক্রয়সহ সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা।

চুরি-ছিনতাই প্রতিরোধ: এলাকার নিরাপত্তা জোরদার এবং প্রয়োজন অনুযায়ী রাতের নজরদারি ও টহল ব্যবস্থা গ্রহণ।

সামাজিক মূল্যবোধ ও সচেতনতা: পারস্পরিক শ্রদ্ধাবোধ, বড়দের সম্মান এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মৌচার ভিটাকে একটি নিরাপদ ও সুন্দর মহল্লা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বাসিন্দারা।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর